Special News Special Reports State

কাটোয়া হাসপাতালে এক যুবতীকে দেখে কুরুচিপূর্ণ ইঙ্গিত এবং অশ্লীল কাজ, ধৃত এক

0
(0)

খবর লাইভ : আরজি কর হাসপাতালের বীভৎস ঘটনায় জোর চর্চা রাজ্যে। এর মধ্যেই কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের ভেতর রোগীর পরিজনকে দেখে নোংরা ইঙ্গিত এবং ‘অশ্লীল’ কাজ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে কলকাতার এক এসিপিকে পদ থেকে সরিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার

শনিবার গভীর রাতে কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডের মধ্যে ঘটনাটি ঘটেছে। ওয়ার্ডের ভেতরে এক যুবতীকে দেখে কুরুচিকর অঙ্গভঙ্গি করা এবং ‘অশ্লীল’ কাজ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক হাসপাতালের পুরুষ বিভাগের রোগীর পরিজন ছিল বলে খবর। ঘটনার সময়ে অভিযুক্ত যুবককে অন্য রোগীর পরিজনেরা ধরে ফেলে। তাকে মারধর করে হাসপাতালের নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেওয়া হয়। কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিযুক্ত যুবক ইন্তাজুল মণ্ডলকে হাসপাতাল থেকে বের করে দেয়। রবিবার সকালে নিগৃহীত যুবতী অভিযুক্ত যুবকের ভিডিয়ো সহযোগে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, কেতুগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুকন্যা খাট থেকে পড়ে গিয়ে মাথায় চোট নিয়ে শনিবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়। রাত দেড়টা নাগাদ পুরুষ ওয়ার্ডের ভেতর থেকে অভিযুক্ত যুবক শিশুকন্যার মাকে দেখিয়ে কুরুচিকর ইঙ্গিত করে। যুবকের এই অশ্লীল কাণ্ড দেখে যুবতী ওয়ার্ডের বেড থেকে চিৎকার করলে অভিযুক্ত যুবক নিজেকে আড়াল করার চেষ্টা করে। মহিলা ওয়ার্ডে অন্য রোগীর পরিজনরা যুবককে ধরে মারধর করে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *