আরজি কর কাণ্ডে কলকাতার এক এসিপিকে পদ থেকে সরিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার

খবর লাইভ : আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে নৃশংস হত্যার ঘটনা। কলকাতার এক এসিপিকে পদ থেকে সরিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ওই এসিপি আরজি করের নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন। রবিবার আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে বৈঠক করে এমনই জানিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার জানিয়েছেন, “আরজি কর নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। ঘটনায় হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেডজ, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ-সহ একাধিক দাবি করেছেন আন্দোলনকারীরা।” পুলিশ কমিশনার রবিবার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ, মৃত ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আন্দোলনকারীদের দেখানো হবে। আন্দোলনকারীরা মনে করছেন, ধৃত সঞ্জয়ের সঙ্গে আরও কেউ কেউ জড়িত থাকতে পারেন। তাঁদের দাবি, গণধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী। পুলিশ কমিশনার রবিবার জানিয়েছেন, তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার থেকে জরুরি বিভাগেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, তাঁদের দাবিদাওয়া না মিটলে, কর্মবিরতি চালিয়ে যাবেন। যার ফলে সোমবার থেকে হাসপাতালে রোগী পরিষেবাতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।  রবিবার রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি প্রকাশ করা হয়। দাবি করা হয়, সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।
এরপরই আরজি করে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ময়নাতদন্তের রিপোর্ট মৃত তরুণীর বাড়িতে দিয়ে এসেছেন। পরিবারের দাবিও শোনা হয়েছে। আন্দোলনকারীদের সব দাবি মেনে সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। দায়িত্বে এসেছেন হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়। এরপরই হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মৃতার পরিজনদের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল পুলিশ
আরজি করের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। তাঁকে আদালতে হাজির করে ১৪ দিনের হেফাজতেও পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে। তার কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago