আরজি কর কাণ্ডের প্রতিবাদে বন্ধ হয়ে গেল জরুরি বিভাগের পরিষেবা, লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

খবর লাইভ : আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শিকেয় উঠেছে রোগী পরিষেবা। এমত অবস্থায়, সোমবারই হাসপাতালের সুপারকে সরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে, এখনও অনড় আন্দোলনকারী ডাক্তাররা। প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে চার দফা দাবি। দাবি না মানা হলে পরিস্থিতি বদল হবে না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

রবিবার আরজি করের রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের চার দফা দাবি পূরণ করতে হবে। কী সেই দাবিগুলি? তাঁরা জানিয়েছে, প্রথমত নৃশংস হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বিচার বিভাগীয় তদন্ত করে মৃত্যুদণ্ড শাস্তিপ্রদান করতে হবে। পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজে যে প্রমাণ মিলেছে এবং ময়নাতদন্তের রিপোর্টে যা পাওয়া গিয়েছে, সেটা আন্দোলনকারীদের সবিস্তারে জানাতে হবে।

সংগঠনের তরফে জানানো হয়, আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল, হাসপাতালের সুপার, বুক এবং ফুসফুসের চিকিৎসা বিভাগের প্রধান এবং আরজি কর মেডিক্যাল কলেজের অন্তর্বর্তী থানার কর্তব্যরত এসিপিকে লিখিতভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তৃতীয়ত, মহিলা চিকিৎসকের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদান করতে হবে। চতুর্থত, কী ভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, সে ব্যাপারে আন্দোলনকারীদের জানাতে হবে। এই চারটি দফা না মানলে তাঁরা কাজে যোগ দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কর্মবিরতি শুরু করে দেয় জুনিয়র ডাক্তাররা। প্রায় ৪৮ ঘণ্টা তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে বীভৎস ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতর, তার সঠিক বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হয়ে বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। সে হাসপাতালে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতো বলে জানতে পারা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago