আরজি কর কাণ্ডে শহরের অন্যান্য হাসপাতালেও বন্ধ অস্ত্রোপচার, থমকে আউডোর!

খবর লাইভ : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। সেই আঁচ এবার শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজে। কোথাও বন্ধ হল চিকিৎসা পরিষেবা, কোথাও অপারেশন। শাস্তির দাবি ও নিজেদের নিরাপত্তার দাবি তুলে আরজি কর হাসপাতালে সরব নার্সিং পড়ুয়ারা। আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বিচার চাইলেন তাঁরা।

অন্যদিকে, পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ। নবীন চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করে জরুরি বিভাগের সামনে জমায়েত হয়েছেন। আরজি করের ঘটনার প্রতিবাদে সমস্ত অপারেশন বন্ধ ন্যাশনাল মেডিক্যাল কলেজেও।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ

ওই চিকিৎসক ছাত্রীকে হাসপাতালের বিশ্রামকক্ষে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনই অভিযোগ পরিবারের। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে সেই ব্যক্তিই খুন করেছে কিনা তা এখনও প্রমাণিত নয়। তদন্তের খাতিরে আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কেউ নয়৷ যদিও বহিরাগত ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল৷ গতকাল রাতে তাকে আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ৷ এর পর জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত৷ তার পরই তাকে গ্রেফতার করা হয়৷ আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে৷

কলকাতা পুলিশ সূত্রের জানা গিয়েছে, একটি হেডফোনের তারের সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও এই তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন করে খুনের ঘটনায় আর কেউ যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়৷

গতকাল সকালে আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার রুম থেকে ওই তরুণী চিকিৎসক পড়ুয়ার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়৷ উত্তর চব্বিশ পরগণার সোদপুরের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে৷ এই ঘটনায় রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়ে ওঠে৷ রাতে ময়নাতদন্তের রিপোর্টেও ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে নৃশংস ভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago