হাসিনা নাকি পদত্যাগই করেননি, এমনই দাবি করেছেন পুত্র জয়

খবর লাইভ : ঢাকা ছাড়ার আগে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল এই খবর। হাসিনা নাকি দু দিন সময় চেয়েছিলেন। কিন্তু তাঁকে মাত্র ৪৫ মিনিটই সময় দেওয়া হয় পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার জন্য। সেনাবাহিনী প্রধান নাকি বলে, ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে পারলে তবেই তাঁকে সুরক্ষা দিতে পারবেন তাঁরা। বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। তারপর  হাসিনা বাংলাদেশ ছাড়তেই আওয়ামি লিগ বিরোধীদের হিংস্রতা আরও তীব্র হয়। সারা দেশ জুড়ে তাঁরা হিংসা, জুলুম, প্রাণনাশ ও ধ্বংসাত্মক কাজকর্ম শুরু করে দেয়। কিন্তু এখন জানা যাচ্ছে, হাসিনা নাকি পদত্যাগই করেননি। এমনটাই দাবি করেছেন হাসিনা-পুত্র জয়।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ

তাঁর দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করার সময়টুকুও দেওয়া হয়নি। তিনি আদৌ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। আসলে তিনি সময়টুকুই পাননি। হাসিনা চেয়েছিলেন , দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে। তিনি  পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তাঁকে সময় দেওয়াই হয়নি। বিক্ষোভকারীরা  ক্রমেই উত্তেজিত ভাবে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে আসছিল । পরিস্থিতি মারাত্মক ছিল। ব্যাগটুকুও গোছাতে পারেনি তিনি। তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনিই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

হাসিনা পুত্র দাবি করেন, আওয়ামি লিগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে । তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। জয় জানান, তিনি নিশ্চিত আওয়ামি লিগ আসবে ক্ষমতায়। নইলে বিরোধী আসনে বসবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago