‘আরজি কর করে দেব’, উদাহরণ টেনে ভাতারে মহিলা চিকিৎসককে সিভিক ভলান্টিয়ারের হুমকি!

খবর লাইভ : আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। তিনিই এই ঘটনায় মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাতারে আর এক সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দিলেন। তাও আরজি করের ইস্যুকে হাতিয়ার করে!

তিনি একেবারে সরাসরি এক মহিলা চিকিৎসককে বলেছেন, “আরজি করে কি হয়েছে জানেন তো? আপনার সঙ্গেও আর জি কর করে দেব!” এই ব্যক্তির নাম সুশান্ত রায়। তিনিও একজন সিভিক ভলান্টিয়ার। মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে তিনি মহিলা চিকিৎসককে এই ধরনের হুমকি দেন। সুশান্ত রায় নামে এই সিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ।

শুক্রবার রাতে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় সঞ্জয় রায় গ্রেফতার হয়েছেন। ঘটনাস্থলে তার ব্লুটুথ হেডফোনের অংশ এবং সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। একেবারে শহরের অন্যতম প্রসিদ্ধ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর।

বামপন্থী ছাত্রসংগঠনের তরফেও মিছিল নিয়ে আসা হয় আরজি করের সামনে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে আন্দোলনকারীদের। পাশাপাশি, আরজি করের পড়ুয়ারাও চান না, এই আন্দোলনে রাজনীতির রঙ লাগুক। ঘটনাস্থলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা যান।

আরজি করের এই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফাঁসির দাবি করেছেন। সঙ্গে এও বলেছেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনও ক্ষমা নেই। চিকিৎসক এবং বিরোধী রাজনৈতিক দলের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়। সেই বিষয়েও রাজ্য সরকারের আপত্তি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago