‘অবসর ভেঙে ফিরে আসুক’, বিনেশকে অনুরোধ কাকা মহাবীর ফোগাতের

খবর লাইভ : প্যারিস অলিম্পিক্সে হৃদয়ভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন বিনেশ ফোগাত। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন বিনেশ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আর এই ঘটনার পরই মুখ খুললেন বিনেশের কাকা মহাবীর সিং ফোগাত। তিনি বিনেশের কাছে অনুরোধ করেন বিনেশকে অবসর থেকে ফিরে আসার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহাবীর সিং ফোগাত বলেন, “ ভোর পাঁচটার সময় ও আমাদের খবরটা জানায়। এই মুহূর্তে যেরকম মানসিক অবস্থার মধ্যে রয়েছে তাতে এই ঘোষণা করা স্বাভাবিক। এত কাছাকাছি এসেও ওকে পদক হারাতে হয়েছে। বিনেশের সঙ্গে দেখা করার পর ওর সঙ্গে সামনে বসে কথা বলব। ওকে অনুরোধ করব সিদ্ধান্ত বদল করে নিজের জন্য কঠোর পরিশ্রম করার। কেউ যদি পদক জেতার এত কাছাকাছি পৌঁছে যায়, তাহলে রাগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক।”

এদিকে বিনেশের পাশে আরেক আন্দোলনকারী সাক্ষী মালিক। তিনি বলেন, “ বিনেশ, তুমি একাই হারোনি। দেশের যে মেয়েদের হয়ে তুমি লড়াই করেছ এবং জিতেছ, তারা সবাই হেরে গিয়েছে। তোমার হার গোটা দেশের হার। এই দেশ তোমার সঙ্গে আছে। তোমার লড়াই এবং আবেগকে সমীহ করি।” বজরং পুনিয়া বলেন, “বিনেশ, তুমি হারোনি। তোমাকে হারানো হয়েছে। আমাদের সকলের কাছে তুমি সারা জীবন একজন বিজয়ী থাকবে। তুমি শুধু ভারতের মেয়েই নও, ভারতের গর্ব।”

অলিম্পিক থেকে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টা পরেই কুস্তি থেকে অবসর নেন বিনেশ ফোগাত। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন , “মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সব সময় তোমার কাছে ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago