শেষবারের মতো পাম অ্যাভিনিউ থেকে বেরোলেন বুদ্ধদেব, গানে স্লোগানে শেষ বিদায়: গন্তব্য পিস ওয়ার্ল্ড

খবর লাইভ : বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে চিরঘুমের দেশে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন অসুস্থ। ফুসফুসের সংক্রমণ নিয়ে একাধিকবার ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু, হাসপাতালে ভর্তি হতে তিনি পছন্দ করতেন না। এদিন,পাম অ্যাভিনিউয়ে নিজের ছোট্ট দু’কামরার ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি।

আজ পাম অ্যাভিনিউয়ে জনজোয়ার। কান্নায় ভেঙে পড়েছেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। স্লোগানে স্লোগানে প্রিয় কমরেডকে বিদায় জানালেন তারা। খালি গলায় ‘দ্য ইন্টারন্যাশনাল’ গান তাদের গলায়। ‘শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি এক সাথ’ গানে মুখরিত হল পাম অ্যাভিনিউ। বুদ্ধদেবের প্রয়াণের পর যে চিত্র আজ গোটা বাংলা দেখল, তা সাম্প্রতিক অতীতে খুব একটা দেখা যায়নি। ভিন্ন মতাদর্শের রাজনীতিবিদরাও দুঃখপ্রকাশ করলেন। বুদ্ধবাবুর জনপ্রিয়তা, তাঁর সততা ও আদর্শ আজও মানুষের মুখে মুখে ফিরেছে।

পাম অ্যাভিনিউয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে সারাক্ষণ থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁরা গোটা বিষয়টি দেখভাল করেন।

তার পরিজনদের ,সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বেঁচে থাকবেন মানুষের মধ্যে তাঁর কাজের মাধ্যমে। তাঁর আত্মা শান্তি পাক। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। অনেকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন। তাঁর একটা সমস্যা ছিল, শ্বাসকষ্ট হত। আজ সকালেও শ্বাসকষ্ট হয়। এরপরই তিনি চলে যান। তাঁর চলে যাওয়া রাজ্যের ক্ষতি। অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে।বামফ্রন্ট চেয়ারম্যান শোকস্তব্ধ বিমান বসু বলেন, দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছেন। বড় ক্ষতি হয়ে গেল।

সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, আজ আমরা তাঁর দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হয়েছে, দলের সঙ্গে কথা হয়েছে। আমাদের পার্টির সিদ্ধান্ত। এখানে আরও কিছুক্ষণ তাঁকে রাখা হবে। আশপাশের প্রতিবেশীরা, আত্মীয়রা এখানে শ্রদ্ধার্ঘ্য জানাবেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ এখান থেকে নিয়ে গিয়ে পিস ওয়ার্ল্ডে দেহ সংরক্ষণ করা হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। বলেন, তাঁর মতো ব্যক্তিত্ব রাজনৈতিক জগতে বিরল। চাঁর আত্মার শান্তি কামনা করি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গেই ছিলাম, একই কমপ্লেক্সে বাস করছি। তিনি যখন মুখ্যমন্ত্রী, তার আগে যখন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন, একসঙ্গে থেকেছি। এত দীর্ঘদিন একসঙ্গে থাকাতেও কোনও দিন বিরোধ হয়নি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বাংলার রাজনৈতিক জগতে একটা যুগের অবসান হল। সাংস্কৃতিক জগতের প্রতি তাঁর ভালবাসা ছিল অপরিসীম। বর্তমান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিপরীত রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব হিসাবে তিনি ছিলেন অনন্য। তাঁর মৃত্যুতে রাজনীতির জগতের অুপূরণীয় ক্ষতি হয়ে গেল।

যেহেতু বুদ্ধদেব তাঁর দেহ দান করে গিয়েছিলেন তাই তাঁর শেষকৃত্য হবে না। অবশেষে আজ বেলা ২টো নাগাদ পাম অ্যাভিনিউ থেকে শেষ বারের মতো বেরোলেন বুদ্ধদেব। চোখে সেই পরিচিত মোটা ফ্রেমের চশমা। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে তাঁর নশ্বর দেহ। শুক্রবার সকাল ১১টায় তাঁকে নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। সেখানে থাকবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর বেলা ১২টায় বুদ্ধদেবের দেহ নিয়ে আসা হবে সিপিআইএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকাল ৩টে পর্যন্ত। এরপর দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago