খবর লাইভ : বিনেশ ফোগতকে খালি হাতেই ফিরতে হচ্ছে ৷ প্যারিস অলিম্পিকে ফাইনালে খেলতে পারবেন না। তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না ৷ ৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগত। তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন ৷ তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন ৷ তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম বেশি ছিল ৷ এর ফলে এবারের অলিম্পিক থেকে পদক জেতার লড়াইয়ে ছিটকে গেলেন তিনি। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে,কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগত বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’
কুস্তিতে তাঁর আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। কিন্তু দিল্লির রাস্তায় আন্দোলনে সামিল হওয়া বিনেশ ৫৩ কেজির ট্রায়ালে যেতেই পারেননি। তাঁর বদলে অলিম্পিক্সের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পাঙ্ঘাল। যিনি বুধবার অলিম্পিক্সে নামবেন। এ বারও প্রথম থেকে তাঁকে পছন্দের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণে বাধা দিয়েছিলেন ফেডারেশন কর্তাদের একাংশ। তবু দমে যাননি বিনেশ। নিজেকে তৈরি করেছেন ৫০ কেজি বিভাগের জন্য। শরীরের ওজন ৩ কিলোগ্রাম কমাতে হয়েছে সক্ষমতা অটুট রেখে। সে জন্য বদলাতে হয়েছে খাদ্যাভ্যাস। আন্দোলনের জন্য দীর্ঘ দিন অনুশীলনের মধ্যে ছিলেন না। খেলোয়াড়দের জীবনের অনুশাসনের মধ্যে রাখতে পারেননি নিজেকে। সেই খামতিও মেটাতে হয়েছে বাড়তি অনুশীলন করে।
মঙ্গলবার ফাইনালে ওঠার পথে গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…