আমেরিকায় একাধিক রাজনৈতিক হত্যার ছকে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক পাকিস্তানি নাগরিক

খবর লাইভ : আমেরিকায় একাধিক রাজনৈতিক হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক পাকিস্তানি নাগরিক। মঙ্গলবার আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, আসিফ মার্চেন্ট নামে ওই ব্যক্তিকে গত মাসেই গ্রেফতার করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই। ইরানের সঙ্গেও এই ব্যক্তির সখ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেও হামলার ছক ছিল এই ব্যক্তির। তবে গত মাসে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার সঙ্গে এই গ্রেফতারির কোনও যোগ নেই বলেই দাবি করেছে এফবিআই।

আরও পড়ুনঃ অলিম্পিকের সেমিফাইনালে জার্মানির কাছে ৩-২ গোলে হার ভারতের

গত জুন মাসে পাকিস্তান থেকে নিউ ইয়র্কে গিয়েছিলেন আসিফ। উদ্দেশ্য ছিল আমেরিকায় রাজনৈতিক হত্যার জন্য ভাড়াটে খুনির ব্যবস্থা করা। সেই অনুযায়ী নিউ ইয়র্কে কয়েক জনের সঙ্গে দেখাও করেছিলেন ওই ব্যক্তি। আমেরিকার গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যাঁদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, তাঁদের মধ্যে সাদা পোশাকে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থার দু’জন আধিকারিক।আর পাঁচটা ভাড়াটে খুনি ভেবে অগ্রিম হিসাবে গোয়েন্দা সংস্থার আধিকারিকদের হাতে পাঁচ হাজার মার্কিন ডলারও দিয়েছিলেন তিনি।

তখন থেকেই আসিফের গতিবিধির উপর নজর রাখছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা। এর পর এক দিন আসিফই ভাড়াটে খুনির ছদ্মবেশে থাকা গোয়েন্দাদের জানান, তিনি পাকিস্তানে ফিরছেন। তিনি জানিয়েছিলেন, অগাস্ট বা সেপ্টেম্বরে আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করতে হবে, সেটি তখনই জানিয়ে দেওয়া হবে। আসিফ আমেরিকা ছাড়ার পরিকল্পনা করছেন, তা জানতে পেরেই গত মাসে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দা সংস্থার অফিসারেরা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে আমেরিকায়।

গত মাসেই আমেরিকার একাধিক পদস্থ আধিকারিক জানিয়েছিলেন পেনসেলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার কয়েক দিনেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কারণ, গোয়েন্দারা জানতে পেরেছিলেন, কোনও ইরানি গোষ্ঠী ট্রাম্পের উপর হামলা চালাতে পারে। তবে ১৩ জুলাই ট্রাম্পের উপর যে হামলা চলেছিল, তার সঙ্গে আসিফ বা কোনও ইরানি গোষ্ঠীর যোগ নেই বলেই দাবি আমেরিকার গোয়েন্দা সংস্থার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago