বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন নোবেলজয়ী ইউনুস: বৈঠকে সিদ্ধান্ত

খবর লাইভ : নোবেলজয়ী মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার, ঢাকার বঙ্গভবনে বেশি রাত পর্যন্ত চলা বৈঠকে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে ছাত্র আন্দোলনের ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। ছিলেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরাও। সেখানে ইউনুসের নাম চূড়ান্ত হয়। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন পরে এ কথা সংবাদ মাধ্যমে জানান।

ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি উঠেছিল। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক বৈঠকে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তার পরেই এই সরকারের প্রধান কে হবেন-তা নিয়ে নানা জল্পনা শোনা যায়। তবে সব মোটামুটি সর্বসম্মতভাবেই নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল সন্ধের বৈঠকে সর্বসম্মতিতে ইউনুসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব জানিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago