খবর লাইভ : নজির গড়লেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছলেন বিনেশ । মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজের বিরুদ্ধে নামেন ভারতীয় কুস্তিগির। সেখানে প্রতিপক্ষকে উরিয়ে দেন বিনেশ। ম্যাচ জেতেন ৫-০ ব্যবধানে।এই জয়ের ফলে অলিম্পিক্সে পদক নিশ্চিত করলেন ভারতীয় কুস্তিগির। বুধবার ফাইনালে নামবেন বিনেশ।
আরও পড়ুনঃ আওয়ামি লীগের মন্ত্রীদের গ্রেফতার, কর্মবিরতিতে বাংলাদেশ পুলিশ
এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে বিনেশ। দুপুরে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জেতেন ৭-৫ পয়েন্টে। এদিন দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। শুরু থেকেই আক্রমণাত্মকমভাবে শুরু করেন বিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই টেকনিক্যাল ২ পয়েন্ট আদায় করে নেন বিনেশ। এরপর তিনি এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফিরে আসেন লিভাচ । ২ পয়েন্ট আদায় করে নেন। কিন্তু বিনেশের কাছাকাছি যেতে পারেননি। শুধু তাই নয় প্রি-কোয়ার্টার ফাইনালেও দুরন্ত খেলেছিলেন বিনেশ। প্রি-কোয়ার্টারে বিনেশ হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর তথা গত বারের সোনাজয়ী ইউয়ি সুসাকিকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…