Categories: Special NewsState

মন্ত্রী পদ ছেড়েও নিজের অবস্থানে অনড় অখিল গিরি

খবর লাইভ : ‘সবাইকে নিয়ে চলুন, নইলে বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু ১৫ দিন। বনদপ্তরের কত বড় দুর্নীতি আমরা জানি’। তাজপুরে দোকান উচ্ছেদ নিয়ে বনদপ্তরের মহিলা আধিকারিককে এভাবেই হুমকি দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অভিযোগ, তাজপুরে সমুদ্রের ধারে অবৈধভাবে দোকান ঘর গজিয়ে উঠেছে। সেই দোকান শুক্রবার রাত ১১টা ভেঙে ফেলেছে বনদপ্তরের আধিকারিকরা। এই কথা মন্ত্রীর কানে যেতেই শনিবার সকালে তিনি আসেন। বনদপ্তরের আধিকারিকের সঙ্গে রীতিমত বচসা বাধে। ওই মহিলা আধিকারিককে রীতিমত পেটানোর হুমকি দেন অখিল। পাশাপাশি চলে শাসানি। ‘বেয়াদপ, জানোয়ার’ বলে কটুক্তি করতে শোনা যায়। বলেন, ‘যেন রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছে।’

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি

মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন তিনি। কিন্তু নিজের অবস্থানে তিনি অনড়। অখিল আছেন অখিলেই। এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অখিল। সেই নিয়ে তৃণমূল সাবধান করেছিল অখিলকে। কিছুদিন আগে নবান্ন থেকে হকার উচ্ছেদের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি, দলের নেতাদের সাবধান করে দিয়েছিলেন যাতে কেউ লোভের পথে পা না বাড়ান। আগামী বিধানসভা ভোটকে হাতিয়ার করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন মমতা। কিন্তু হকার উচ্ছেদের ঘটনায় এবার সরকারের নির্দেশের বিরুদ্ধে গিয়ে সরকারি আধিকারিকের কাজে বাধা দিলেন অখিল।
তিনি জানান, ‘রাতে যখন কেউ ছিল না সেই সময় দোকান ভেঙে দেয় বনদপ্তর। হকাররা এখানে পাকাপাকি ভাবে দোকান করছিল না। কয়েক মাস পর ওরা এমনিই উঠে যেত’। বনদপ্তরের আধিকারিকের সঙ্গে বচসা হয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে। অখিল গিরি রীতিমত হুমকি দিয়ে বেরিয়ে আসেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago