খবর লাইভ : আগে নবান্ন থেকে হকার উচ্ছেদের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি, দলের নেতাদের সাবধান করে দিয়েছিলেন যাতে কেউ লোভের পথে পা না বাড়ান। আগামী বিধানসভা ভোটকে হাতিয়ার করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন মমতা। কিন্তু হকার উচ্ছেদের ঘটনায় এবার সরকারের নির্দেশের বিরুদ্ধে গিয়ে সরকারি আধিকারিকের কাজে বাধা দিলেন অখিল।
‘সবাইকে নিয়ে চলুন, নইলে বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু ১৫ দিন। বনদপ্তরের কত বড় দুর্নীতি আমরা জানি’। তাজপুরে দোকান উচ্ছেদ নিয়ে বনদপ্তরের মহিলা আধিকারিককে এভাবেই হুমকি দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অভিযোগ, তাজপুরে সমুদ্রের ধারে অবৈধভাবে দোকান ঘর গজিয়ে উঠেছে। সেই দোকান শুক্রবার রাত ১১টা ভেঙে ফেলেছে বনদপ্তরের আধিকারিকরা। এই কথা মন্ত্রীর কানে যেতেই শনিবার সকালে তিনি আসেন। বনদপ্তরের আধিকারিকের সঙ্গে রীতিমত বচসা বাধে। ওই মহিলা আধিকারিককে রীতিমত পেটানোর হুমকি দেন অখিল। পাশাপাশি চলে শাসানি। ‘বেয়াদপ, জানোয়ার’ বলে কটুক্তি করতে শোনা যায়। বলেন, ‘যেন রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছে।’
আরও পড়ুনঃ সক্রিয় আমেরিকা, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের সতর্কবার্তা
এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অখিল। সেই নিয়ে তৃণমূল সাবধান করেছিল অখিলকে। কিছুদিন আগে নবান্ন থেকে হকার উচ্ছেদের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি, দলের নেতাদের সাবধান করে দিয়েছিলেন যাতে কেউ লোভের পথে পা না বাড়ান। আগামী বিধানসভা ভোটকে হাতিয়ার করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন মমতা। কিন্তু হকার উচ্ছেদের ঘটনায় এবার সরকারের নির্দেশের বিরুদ্ধে গিয়ে সরকারি আধিকারিকের কাজে বাধা দিলেন অখিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…