খবর লাইভ : বিধানসভা চত্বরে তুমুল হট্টগোল। তৃণমূলের বিধায়কের গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরেছে বলে অভিযোগ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে তুমুল গন্ডগোল বেধে যায়। শুধু শিখা চট্টোপাধ্যায়ই নন, এদিন তৃণমূলের ওই বিধায়কের গাড়ি তাঁকেও ধাক্কা মেরেছে বলে অভিযোগ তুলেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও।
জানা গিয়েছে, এদিন তৃণমূল বিধায়কদের কেন্দ্রকে আক্রমণ নিয়ে বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষ থেকে বাইরে বেরিয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন গেরুয়া দলের বিধায়করা। এরই মধ্যে সেই সময় বিধানসভায় ঢুকে পড়ে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি।অভিযোগ, বিধানসভায় ঢোকার সময় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা দেয়। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কও ওই একই অভিযোগে সরব হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, “একটা হর্নও দিলেন না। আমাদের ধাক্কা মেরে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছেন। ওদের কোনও মানবিকতা নেই।”
এদিন বিজেপি বিধায়করা তৃণমূলের বিধায়কের গাড়িটি আটকতে দিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছিল। তবে সেই মুহূর্তে বিষয়টিতে হস্তক্ষেপ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মূলত শঙ্কর ঘোষের হস্তক্ষেপেই তখনকার মতো গন্ডগোল থামে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…