ওয়ানাড়ের ভূমিধস নিয়ে শাহ-বিজয়ন বিতর্কে মুখ খুলল জিএসআই

খবর লাইভ : কেরলে ভূমিধস নিয়ে পিনারাই বিজয়ন সরকারকে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওয়ানড়ের ভূমিধসে বহু মানুষের মৃত্যুতে কেরল সরকারের গাফিলতিকেই দায়ী করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আগাম একাধিকবার সতর্ক করা সত্ত্বেও কেরল সরকার পদক্ষেপ করেনি। এমনকি দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যায়নি। যে কারণেই এত মানুষের মৃত্যুর হয়েছে। বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন, গত ২৩ জুলাই অর্থাৎ দুর্ঘটনার এক সপ্তাহ আগে কেরল সরকারকে সতর্ক করেছিল কেন্দ্র। তার পর ২৪ এবং ২৫ জুলাই আরও দুটি সতর্কবার্তা দেওয়া হয়। গত ২৬ জুলাই আরও একবার প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এমনকী এনডিআরএফের ৯টি দলও পাঠানো হয়েছিল কেরলে।

ভূমিধসের পূর্বাভাস-বিতর্কে এ বার ‘মুখ খুলল’ জিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা জিএসআই। সংস্থার তরফে শুক্রবার জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় ধস থেকে প্রাণহানি বাঁচাতে বছর কয়েক আগে যে বিশেষ সতর্কবার্তা চালু করা হয়েছিল, তা এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে। এখনও দেশের আমজনতাকে নিখুঁত ভাবে ভূমিধসের পূর্বাভাস দেওয়ার পদ্ধতি চালু করতে চার-পাঁচ বছর সময় লাগবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

মঙ্গলবার থেকে কেরলের ওয়ানাডের মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস দেখা যায়। ভূমিধসে ৩০০ জনের বেশির মৃত্যুর হয়েছে বলে খবর। ২০০ জনেরও বেশি আহত হয়েছে। প্রশাসন জানিয়েছে, ২৮০ জনেরও বেশি মানুষকে ধ্বংসাবশেষের নীচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। একাধিক সংস্থা এবং সেনাবাহিনী লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago