খবর লাইভ : প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশের পর এবার বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড। মেঘভাঙা বৃষ্টি ধসে প্রাণ হারালেন বহু মানুষ। হিমাচলে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ কমপক্ষে ৫০। উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৪ জনের।
মেঘভাঙা বৃষ্টিতে মালানা বাঁধ ভেঙে পড়তেই ভাসল তোশ-মণিকরণ। মুহূর্তে গুঁড়িয়ে গেল রাস্তা। জলে ধুয়ে গেল হোটেল, বাড়ি। কুলু, সিমলা এবং মান্ডি জেলায় বাড়িঘর, রাস্তা, সেতু একে একে ধসে পড়েছে। দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন মানালি। পরিস্থিতি এতটাই খারাপ যে, সেনা এবং বায়ুসেনার সাহায্য চেয়েছে হিমাচল প্রদেশ সরকার।
এদিকে ভাসছে হরিদ্বার, দেরাদুন, চামোলি। নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে। বুধবার রাতে গুরুকুণ্ড দিয়ে কেদারনাথ যাচ্ছিলেন ৪৫০ জন পুণ্যার্থী। সেসময় জলের তোড়ে ভেসে যায় পথের একটি অংশ। তাঁরা পথেই আটকে পড়েন। এঁদের মধ্যে ২০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের হেলিকপ্টারে সরানোর চেষ্টা চলছে। কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে স্বস্তির খবর, বৃহস্পতিবার বিকেলের পর রাজ্যের বেশিরভাগ জায়গায় আর নতুন করে বৃষ্টি হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…