খবর লাইভ : টানা বৃষ্টিতে এবার বিপর্যস্ত রেল পরিষেবা। হাওড়া- বর্ধমান মেন শাখায় চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস! অফিসটাইমে ভোগান্তি নিত্য যাত্রীদের। দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে আচমকা ধস নামায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। আপাতত ধীরগতিতে গাড়ি চলাচল করছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
শ্রাবণ মাসের শুরু থেকেই বাংলা জুড়ে বৃষ্টির দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ এক নাগাড়ে বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই জনজীবন বিপর্যস্ত। এবার প্রভাব পড়ল রেল পরিষেবায়। পূর্ব রেল সূত্রে খবর বৃহস্পতিবার রাতেই বিষয়টি আধিকারিকদের নজরে আসে। রাত পৌনে দশটা নাগাদ চুঁচুড়া স্টেশনে ঢোকার আগেই হোম সিগন্যালে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেস। দেবীপুর আপ লাইনের কাছে মাটি ধষে যাওয়ায় রেললাইনের পাশে পড়ে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় স্থানীয়রা যথেষ্ট চিন্তিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…