নিট-ইউজি প্রশ্নফাঁসে প্রথম চার্জশিট, সিবিআইয়ের আতসকাঁচে বহু

খবর লাইভ : নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। জোর চর্চা হয় দেশের রাজনীতির অলিন্দেও। যদিও ২৩ জুলাই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, দুটি শহরে নিট ইউজির প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও, সামগ্রিক পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত কোনও ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। তাই বিপুল সংখ্যার পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় বসতে হবে না।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কা নৌসেনার হামলায় মৃত ভারতীয় মৎস্যজীবী! জবাব তলব দিল্লির

নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় প্রথম চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাতে ১৩ জনের নাম উল্লেখ করেছে সিবিআই। যদিও পেপার ফাঁস মামলায় এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবল বিহার থেকেই গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে।
ভারতীয় দণ্ডবিধির ধারায় চার্জশিট এদিন দাখিল করেছে সিবিআই। এবং তাতে দাবি করা হয়েছে, অভিযুক্ত ১৩ জন প্রশ্ন ফাঁস, নিট ইউজি কেলেঙ্কারিতে জড়িত ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে সম্পূর্ন প্রমাণ জোগাড়ের জন্য তদন্তকারী আধিকারিকরা উন্নত ফরেন্সিক ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন। সবিআই এই ঘটনায় এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, জুনের শেষ দিকে নিট ইউজি পেপার ফাঁস মামলার তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago