ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে তৃণমূল নেতা আনিসুর-আলিফ

খবর লাইভ : সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন। টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর একেবারে মধ্যরাতে রেশন বন্টন মামলায় দেগঙ্গার বাসিন্দা তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করল ইডি। শুক্রবার দুজনকে আদালতে হাজির করানো হবে বলে খবর। এই মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা‌। এবার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে দুজনকে, এমনটাই সূত্রের খবর।

বৃহস্পতিবার সকালেই নির্দেশ মেনে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। সঙ্গে কিছু নথিও নিয়ে আসেন। এরপর টানা ১৪ ঘণ্টা জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে দুজনকে গ্ৰেফতার করে ইডি। তবে বৃহস্পতিবার আনিসুর ও আলিফ ইডির দফতরে ঢোকার সময় সাংবাদিকেরা নথি সম্পর্কে প্রশ্ন করলে দুজনেই কিছু বলতে চাননি। তাঁদের জ্যোতিপ্রিয়, বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করলেও, সেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান দুজনে। রেশন বন্টন মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। দেগঙ্গায় আলিফের বাড়ি ও চালকলেও তল্লাশি চালানো হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি চলে। ১৩ লক্ষ টাকা উদ্ধার করে ইডি , বেশ কিছু নথি ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে আসে। এরপরই জেরার জন্য আনিসুর রহমান ও আলিফ নুরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল।

এদিকে, শুক্রবার ইডি দফতরে জেরার জন্য তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকেও। মঙ্গলবার বারিকের রাজারহাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করা হয়। সেই নথিতেই দুবাইয়ের একাধিক সম্পত্তির খোঁজ মেলে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago