আড়িয়াদহের জয়ন্তর বাড়িতে আইনি নোটিশ পুরসভার

খবর লাইভ : কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন জয়ন্ত সিংয়ের বাড়ি বেআইনি বলে আগেই জানিয়েছিল কামারহাটি পুরসভা। শুক্রবার সেই বাড়িতে আইনি নোটিশ ঝোলালো পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নোটিশটি জমির মালিক দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়ের নামে দেওয়া হয়েছে।

ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, তিনতলা বাড়িটি পুরসভার অনুমতি ছাড়াই করা হয়েছে। এই নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে পুরসভা। পরবর্তীতে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হতে পারে বলেও নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে ইউপিএসসি

এবিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, জমিটি দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়ের নামে রেকর্ড এবং মিউটেশন রয়েছে। তাদের খোঁজ পাওয়া যায়নি বলেই জমির উপর তৈরি বাড়িতে নোটিশ লাগিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে পুর আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago