খবর লাইভ : লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে বড়সড় দুর্ঘটনা মোদিরাজ্য গুজরাটে। এবার একনাগাড়ে বৃষ্টির জেরে বাড়ি ভেঙে মৃত্যু হল ৩ জনের। মৃতরা সকলেই মহিলা বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে গুজরাটের দ্বারকা জেলায়। সূত্রের খবর, ধ্বংসস্তূপে আটকে পড়া আরও পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-এর বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। বুধবার সকাল ৬ টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় সুরাট জেলার উমরপদ তালুকে ২৭৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত নভসারি, জুনাগড়, দ্বারকা, কচ্ছ, ডাঙ এবং তাপি জেলাগুলি।
এদিকে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী। নয়ডা, গাজিয়াবাদ, মিরাটের মতো শহরেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নয়ডার ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে রাজধানীতে আগামী দু’দিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…