কোভিড সারিয়ে বুধবারেই হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ বাইডেনের

খবর লাইভ : দিনকয়েক আগেই কোভিডে আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর কয়েকদিন আইসোলেশনে থাকার পর কোভিডমুক্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসে ফিরতে কোন ও সমস্যা নেই বাইডেনের। সংবাদমাধ্যম সূত্রে খরব, মঙ্গলবারই নিজের বাসভবনে ফিরে এসেছেন প্রেসিডেন্ট। এদিকে বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা বাইডেনের। প্রেসিডেন্ট নির্বাচনে থেকে নিজেকে সরিয়ে আনার পর এটাই বাইডেনের প্রথম ভাষণ। বুধবার হোয়াইট হাউস থেকে বাইডেন কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।

এদিকে ধীরে ধীরে সুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান বাইডেন। তিনি লেখেন, আমি এখন অনেকটাই ভালো বোধ করছি। তারপরই তিনি বলেন, হোয়াইট হাউসে ফিরতে পেরে আমি খুশি। ইতিমধ্যে বাইডেনের কোভিড রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের একটা বড় অংশ বাইডেনকে নিয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। তাঁর পরিবারও বাইডেনের ভোটে লড়ার সিদ্ধান্তের বিষয়ে সায় দেয়নি। একদিকে বয়সের ভার তো অন্যদিকে শারিরীক সমস্যা, দুয়ে মিলে রবিবার বাইডেন ঘোষণা করেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। এরপর
গত ১৭ জুলাই বাইডেনের কোভিড পজিটিভ আসে। তারপরই প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখে নিভৃতবাসে যেতে হয় তাঁকে।

তবে বাইডেনের উত্তরসূরি হিসাবে নির্বাচনে ডেমোক্র্যাট শিবির থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে এগিয়ে রয়েছেন‌। কমলা জানান, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য ডেমোক্র্যাট শিবিরের অন্দরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন তিনি। তবে এখনই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে পাকাপাকিভাবে কমলার নাম ঘোষণা করছে না ডেমোক্র্যাটরা। সেজন্য এখনও সপ্তাহ দু’য়েকের অপেক্ষা। অগাস্টের ৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ঘোষণা করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago