খবর লাইভ : সপ্তম বারের জন্য লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারও বঞ্চিত বাংলা। দেশের মূল সমস্যা সমাধানের কোনও সুরাহা মিললো না নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। বেতনভুক কর্মচারীদের জন্য আয়করে কী ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে লক্ষ্য ছিল গোটা দেশের।
*এক নজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর কাঠামো* –
নতুন ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে ৫০থেকে ৭৫ হাজার টাকা করা হয়েছে ।
পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।
বার্ষিক ৩ লক্ষ টাকা আয় কোন কর দিতে হবে না।
৩ থেকে ৭ লক্ষ টাকা আয়ে কর ৫ শতাংশ।
৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে কর ১০ শতাংশ।
১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে কর ১৫ শতাংশ।
১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে কর ২০ শতাংশ।
বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এনডিএ সমর্থিত জোট সরকারের প্রথম বাজেটে আয়কর সংক্রান্ত কোনও স্বস্তি মিললো না মধ্যবিত্তের। কার্যত অপরিবর্তিত রইলো পুরোনো কাঠামো। যদিও নির্মলা সীতারামনের দাবি এই স্ট্রাকচারে চাকরিজীবিদের বছরে নাকি কম করে ১৭ হাজার ৫০০ টাকা সাশ্রয় হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…