খবর লাইভ : তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট মঙ্গলবার পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১৯৬১ সালের আয়কর আইন খতিয়ে দেখার ঘোষণা। তবে মধ্যবিত্তের স্বস্তি মিলল। নতুন কর কাঠামোয় ব্যক্তিগত করে ছাড়ের পরিমাণ বা স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল। করছাড়ের স্ল্যাব আড়াই লক্ষ থেকে বেড়ে হল তিন লক্ষ টাকা।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপরেও স্বাভাবিক হল না বাংলাদেশের পরিস্থিতি, অশান্তি চলছে
ক্যানসারের তিনটি ওষুধে পুরোপুরি করছাড়। ১৫ শতাংশ শুল্ক ছাড় মোবাইল এবং চার্জারে। ফলে মোবাইলের দাম কমবে। সোনা-রুপোর আমদানি করেও ছাড়। ফলে দাম কমবে গয়নার। প্ল্যাটিনামের আমদানি শুল্ক ৬.৫ শতাংশ থেকে কমল ৬ শতাংশে। প্লাস্টিকে বাড়ল কর। দাম বাড়ল পিভিসি ফ্লেক্সের। চর্মজাত পণ্যের দাম কমবে। অন্তর্বর্তী বাজেটে বলা হয়েছিল জরায়ু মুখের ক্যান্সারের টিকা নিয়ে দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে। এবার সেই বিষয়ে কোনও বক্তব্য নেই কেন্দ্রীয় বাজেটে।
লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা।সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র।
পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপি-র ৩.৪ শতাংশ। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী।ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…