খবর লাইভ : কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সে দেশের সমস্ত কলেজেই ছড়িয়ে পড়েছে হিংসার দাবানল। উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন। শুক্রবার কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিক্যাল কলেজের বেশ কয়েক জন ডাক্তারি পড়ুয়া ভারতে প্রবেশ করেন। তাঁদের মধ্যে ছ’জন ভারতীয় ছাত্রছাত্রী।
রংপুর মেডিক্যাল কলেজের ছাত্র রাহুল রাই বলেন, ‘‘বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে আমরা চলে এসেছি।’’ চোখেমুখে দুশ্চিন্তার ছাপ ওই পড়ুয়ার। তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের অবস্থা ভাল নয়। সমস্ত জায়গায় হিংসাত্মক পরিস্থিতি। ওখানে থাকা নিরাপদ নয় মনে করে আমরা চলে এসেছি।’’
গত তিন দিনে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে যে সংঘর্ষ হচ্ছে, তাতে নিহতের সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে ৩০-এ। এর মধ্যে বৃহস্পতিবার সংরক্ষণ বিরোধীদের ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির মধ্যে হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। তাঁদের অর্ধেকই ঢাকায় হিংসার বলি।দফায় দফায় সংঘর্ষ আর হিংসার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…