খবর লাইভ : দেশে জুড়ে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। ক্রাউডস্ট্রাইক আপডেটের কারণে শুক্রবার হঠাৎ করে ব্যাঙ্ক, বিমান, শেয়ার বাজারে প্রযুক্তিগত সঙ্কট দেখা দেয়। সব থেকে বেশি সমস্যায় পড়েন বিমানযাত্রীরা। বিশ্ব জুড়ে প্রায় ১৪০০টি বিমান বাতিল করা হয় বলে জানায় বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম। ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দর যেমন বেঙ্গালুরু, দিল্লি, মুম্বইতেও যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি কোনও কোনও বিমানবন্দর থেকে যাত্রীদের হাতে লেখা বোর্ডিং পাসও দেওয়া হয়েছে। তবে শনিবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে দুপুরের মধ্যে পরিষেবা সম্পূর্ণভাবেই স্বাভাবিক হয়ে যাবে।
মাইক্রোসফ্টের সমস্যার জেরে শুক্রবার দেশ জুড়ে ২০০টি বিমান বাতিল হয়েছিল। শনিবার অবশ্য সেই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না যাত্রীদের। তবে চেন্নাই, দিল্লি এবং মুম্বই বিমানবন্দরে আজও যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে বলে খবর। বিশেষ করে চেন্নাইয়ের ১৬ টি বিমান বাতিল, ৩০টি ফ্লাইটের সিডিউল বদলানো হয়েছে। বিমানবন্দরে বোর্ডিং পাস জনিত সমস্যার অভিযোগ মিলেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…