পোলট্রির গাড়ির উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে ধর্মঘট,ডিমের দাম বাড়ার সম্ভাবনা

খবর লাইভ : এমনিতেই বাজারে শাক-সবজির চড়া দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো আজ বৃহস্পতিবার থেকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে মুরগির মাংসের জোগানে টান পড়তে চলেছে রাজ্য জুড়ে। এই ধর্মঘটের কারণ হিসাবে জানা গিয়েছে, পোল্ট্রির গাড়িগুলির উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের কর্তারা। তাঁদের অভিযোগ, রাজ্যজুড়ে বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশের জুলুমবাজি। গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করাটাই যেন নিয়ম হয়ে গিয়েছে। এই তোলাবাজিকে কেন্দ্র করে চলছে মারধরও।

জানা গিয়েছে, পোলট্রি ফার্ম থেকে মুরগি বাজারে আনার জন্য সাড়ে চার হাজারের বেশি গাড়ি রয়েছে সংগঠনের তালিকাভুক্ত। ওই গাড়ি করে মুরগি আনার সময় রাতের অন্ধকারে পুলিশি জুলুমের মুখে পড়তে হয় চালকদের। নিয়মিত ৫০০ টাকা আদায় যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে বলেই অভিযোগ করেছেন তারা। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানায় এলাকায় এক খালাসি পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ । জানা গিয়েছে, তিনি ১০০ টাকা দিতে চাইলে তাঁকে নিগ্রহ করা হয়। মারধরের জেরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর পরই পুলিশ-প্রশাসনে বিষয়টি জানায় সংগঠন। তার পর সাতদিন পেরিয়ে গেলেও কোনও উত্তর মেলেনি বলেই দাবি। এর পরই ধর্মঘটের ডাক দেয় সংগঠন।

তথ্য পরিসংখ্যান বলছে, প্রতি সপ্তাহে রাজ্যে প্রায় তিন কোটি কেজি মুরগি উৎপাদন হয়। তার মধ্যে ২ কোটি ২০ লক্ষ কেজি চাহিদার জোগান দেওয়া হয় রাজ্যে, বাকিটা পাঠিয়ে দেওয়া হয় পাশ্ববর্তী রাজ্যগুলিতে। এই পরিস্থিতিতে এই ধর্মঘটের কারণে মাংসের জোগান ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে পোল্ট্রির আর এক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, তারা এই ধর্মঘট সমর্থন করে না। পুলিশি জুলুমের নিন্দা করলেও, প্রশাসনের উপর ভরসা করা উচিত। সাধারণ ক্রেতাদের সমস্যা তৈরি করে ধর্মঘট ডাকার বিপক্ষে তারা। ধর্মঘট যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে জোগানে ঘাটতি দেখা দেবেই। বাড়বে দামও। জোগানে ঘাটতি পড়তে পারে ডিমেরও। ফলে বাড়তে পারে দাম। এই কারণেই ধর্মঘট নিয়ে কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago