মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, পুলিশের গুলিতে জখম দুই

খবর লাইভ : মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন দু- জন।মালদার এসপি-র কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।

জানা গিয়েছে, এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে মানিকচকের ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, পুলিশকে ঘরবন্দি করে মারধর করেন বিক্ষোভকারীরা। আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। অবরোধকারী ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন জখম হয়েছেন বলে অভিযোগ। তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

স্থানীয়রা জানিয়েছেন,মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে । সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীদের সঙ্গে বচসা বেধে যায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধীকারীদের একাংশ। তখনই পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তাতে দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানিয়েছেন, গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। বহু বার ডিভিশনাল অফিসারকে বলাসত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখুপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরে তারা অবরোধে অনড় ছিলেন। যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়।

এই নিয়ে রাজ্যের বিরোধী দলগুলি আঙুল তুলেছে সরকারের দিকে। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত জানিয়েছেন, রাজ্যে পুলিশ, প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের। সে কারণে পুলিশের উপর হামলা হয়েছে। পুলিশের গুলি চালানোর সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপ কাম্য নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago