খবর লাইভ : মহারাষ্ট্রের গড়চিরোলির পর এবার ছত্তিশগড়ের বীজাপুর। ২৪ ঘণ্টাও কাটেনি মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১২ মাওবাদী। এরই মধ্যে এল দুঃসংবাদ, বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপর আইইডি হামলা মাওবাদীদের। বিস্ফোরণে শহিদ হয়েছেন যৌথবাহিনীর দুই জওয়ান। গুরুতর আহত আরও ৪। জেলার সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে খবর।
শহিদ জওয়ানরা হলেন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং। মাওবাদীদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও সিরিপিএফ এর যৌথবাহিনী। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই আইইডি ব্লাস্টটি ঘটেছে বুধবার রাতে তারেম থানা এলাকার অন্তর্গত মন্দিমার্কার জঙ্গলে এই আইইডি বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুনঃ আজ পড়ুয়াদের ডাকে বাংলাদেশে ‘কমপ্লিট শাটডাউন’, আন্দোলনে সন্ত্রাসী-যোগ দেখছেন হাসিনা
সূত্রের খবর, এদিন মাওবাদী দমন অভিযান সেরে ফেরার পথে বিস্ফোরণের কবলে পড়ে প্রাণ হারান দুই জওয়ান। এছাড়াও গুরুতর আহত হয়েছেন পুরুষোত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোরি এবং সঞ্জয় কুমার নামে আরও চার জওয়ান। তবে সকলকেই এয়ারলিফ্ট করে রায়পুরে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…