কেদারনাথ মন্দির থেকে বেপাত্তা ২২৮ কেজি সোনা! বিস্ফোরক শঙ্করাচার্য

খবর লাইভ : কেদারনাথ মন্দির থেকে উধাও ২২৮ কেজি সোনা! সোমবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরাখণ্ডের জ্যোতির্ময় পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। যা ঘিরে মোদী সরকার অস্বস্তিতে।

দিল্লির মাটিতে কেদারনাথ মন্দির নির্মাণের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের সূত্রপাত। ১০ জুলাই দিল্লিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ মন্দির নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন কেদারনাথের পুরোহিতরা। প্রতিবাদ চলছেই। সোনা উধাওয়ের বিষয়টি সামনে এসেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, কেদারনাথে সোনা কেলেঙ্কারি হয়েছে, কেন সে’প্রসঙ্গ তোলা হচ্ছে না? কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও হয়েছে। অথচ তার কোনও তদন্তই শুরু হয়নি। এর দায় কার? এখন বলা হচ্ছে দিল্লিতে কেদারনাথ বানানো হবে! এটা হতে পারে না।

স্বামী অভিমুক্তেশ্বরানন্দ উদ্ধবের সমর্থনে মুখ খোলেন। বলেন, উদ্ধব প্রতারিত হয়েছেন।উদ্ধবই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন বলেও দাবি করেন তিনি। শঙ্করাচার্য বলেন, ‘যতদিন না-পর্যন্ত উদ্ধব আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমাদের যন্ত্রণা মিটবে না।’ একই সঙ্গে তিনি জানান, যে ব্যক্তি প্রতারণার সঙ্গে যুক্ত থাকেন, তিনি কখনও হিন্দু হতে পারেন না। তাঁর কথায়, যিনি সহ্য করতে পারেন, তিনিই হিন্দু। গোটা ঘটনায় মহারাষ্ট্রের মানুষ অত্যন্ত ব্যথিত। সদ্যসমাপ্ত নির্বাচনের ফলেও ছবি স্পষ্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago