খবর লাইভ : ফের আর এক সন্দেশখালির শাহজাহানের উত্থান সোনারপুরে। ওই ব্যক্তির নাম জামালউদ্দিন সর্দার। সোনারপুরের জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার একের পর এক মুখ খুলছেন গ্রামের মহিলারা। সম্প্রতি এক মহিলাকে শিকলে বেঁধে তাঁর ওপর অত্যাচার চালানোর অভিযোগ উঠে। এবার এই জামালের বিরুদ্ধেই রুবিজান বিবি নামে আরও এক মহিলাও মুখ খুললেন।
ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী শাহরুখ শেখকে শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করেছে এই জামাল। স্বামীকে বাঁচাতে হাত-পা ধরলেও রেহাই মেলেনি। যদিও, এই জামালউদ্দিনের সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই বলে জানিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র।এদিন রুবিজান বিবির বক্তব্য তাদের পারিবারিক ঝামেলা হচ্ছিল। এইঘটনা মামা শ্বশুর জামালকে জানাতেই তার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপরে শিকল দিয়ে উল্টো করে টাঙিয়ে মারধর করাহয় তাঁর স্বামীকে।
এই ঘটনার পরেই ওই মহিলার সাথে দেখা করতে যান এলাকার বিধায়ক লাভলী মৈত্র। তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই। উনি নিজেই বলছেন। তবে মহিলার অভিযোগ জামাল অত্যাচার করেছে। শিকলে বেঁধে মারধর করা হয়েছে। জামাল পলাতক। ওর খোঁজ চলছে। তবে এই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কেউ নন বলেই জানান লাভলী।
উল্লেখ্য, সোনারপুরের জামালের কথা প্রকাশ্যে আসে। এর আগে রশিদা বিবি নামে এক মহিলাও অভিযোগ করেন তাঁর ছেলেকে বেধড়ক মেরেছে এই জামাল। নিজেও ‘অত্যাচারিত’ হয়েছেন জামালের হাতে। সোনারপুরের জামালের অত্যাচারের ঘটনা জানাজানি হতেই গতকাল সেখানে সকালে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এরপরেই রাতে ওই মহিলার বাড়িতে যান সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…