খবর লাইভ : রথিবালা হত্যার ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশ। কিন্তু মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবারও তাদের আইনজীবী সিবিআই তদন্ত চেয়েছেন। তাঁদের বক্তব্য, রাজ্য পুলিশের তদন্তের উপর তাঁরা আস্থা রাখতে পারছেন না।
আরও পড়ুনঃ বিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েন, গুলিতে জখম বধূ
প্রসঙ্গত , লোকসভা নির্বাচনের সময়ে নন্দীগ্রামে ভোটের আগে খুন হয়েছিলেন রথিবালা আড়ি। বিজেপির ওই মহিলা কর্মীর খুনের ঘটনায় হাই কোর্টে মামলা করেন তাঁর কন্যা মঞ্জু। সেই মামলাতেই শুক্রবার উচ্চ আদালতে রিপোর্ট দিল রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিং জানিয়েছেন, আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথিবালার পুত্রই ছিলেন দুষ্কৃতীদের ‘টার্গেট’। তাঁকে বাঁচাতে গেলে রথিবালাকে একাধিক কোপ মারা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সে দিন আক্রান্ত হয়েছিলেন রথিবালার পুত্র সঞ্জয়ও। তিনি বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। ভোটের আগের দিন সেখানে গাছ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…