খবর লাইভ : দমদমের সাংসদ সৌগত রায়ের পর তিনিও হুমকি ফোন পেয়েছেন বলে বৃহস্পতিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যে দাবি করেছিলেন, তা নিয়ে মুখ খুললেন জয়ন্ত। জানালেন, মদনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। চ্যাংদোলা করে মারধর করার ঘটনার পুনর্নির্মাণ শেষে তালতলা ক্লাব থেকে বেরোনোর সময় জয়ন্ত সিং পাল্টা প্রশ্ন ছুড়লেন। বললেন, আমাকে কি দেখেছিলেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ক্লাবে জয়ন্ত ও তাঁর শাগরেদরা আদালতের মতো করে ‘বিচার’ চালাতেন। অভিযোগ, অনেককেই ক্লাবে ডেকে এনে মারধর করেছিলেন তাঁরা। যুবক-যুবতীকে মারধরের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, সেটিও সেই তালতলা ক্লাবেরই। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
শুক্রবার সেখানেই জয়ন্ত ও তাঁর দুই শাগরেদকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। সেখান থেকে বেরোনোর সময় এই দাবি করেন জয়ন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…