খবর লাইভ : দাম্পত্য অশান্তিতেও চলল গুলি! বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের মাঝে বধূকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জখম বধূকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গুলিবিদ্ধ বধূর নাম শম্পা দাস। তিনি বসিরহাটের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, শুক্রবার ভোররাতে এক দুষ্কৃতী ওই বধূর বাড়ির জানলা দিয়ে গুলি চালায়। কমপক্ষে দুই রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে এবং ওই মহিলার চিৎকারে প্রায় সকলেই জেগে যান। পরিস্থিতি বেগতিক বুঝে আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। মহিলার কোমর এবং পিঠে দুটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই বধূ। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পরিবারের তরফে জানা গিয়েছে, শম্পার প্রথম বিয়ে হয়েছিল মিনাখাঁ থানার ধুতুরদহের বাসিন্দা অসিত সর্দারের সঙ্গে। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে সম্পর্কে তিক্ততা আসায় বিবাহবিচ্ছেদের মামলা হয়। মামলা চলাকালীনই ওই মহিলা আবার বিয়ে করেন। সেই টানাপোড়েনের জেরে প্রথম স্বামী গুলি চালিয়েছে বলেই সন্দেহ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…