খবর লাইভ : বৃষ্টিমুখর ছুটির সকাল দেখল ঢাকা। যেনতেন বৃষ্টি নয়, একেবারে তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টিতে বাড়ল ভোগান্তিও। বৃষ্টিতে রাজধানীর নানা সড়কে জমে গেছে জল। কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান জল। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবী মানুষের ভোগান্তির শেষ নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত রাজধানীতে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুধু রাজধানীতে নয়, দেশের সব জায়গায়ই হয়েছে। আর এমনটা চলতে পারে প্রায় সারা দিন। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি একটু কমে আসবে।
ঢাকার কারওয়ান বাজার, মানিক মিয়া অ্যাভিনিউ, কল্যাণপুর, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডিসহ পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ অনেক রাস্তায় জল জমে গেছে। ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনের রাস্তায় প্রচুর জল জমেছে।
গতকাল বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজ যে দেশজুড়ে বৃষ্টি হতে পারে, গতকাল আবহাওয়া দফতর তাদের বার্তায় সেটা জানিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…