এবার স্কুলেও হাতে-কলমে সাংবাদিকতার পাঠ

খবর লাইভ : সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে পড়ার আগ্রহ দিন দিন বাড়ছে পড়ুয়াদের মধ্যে। সেই কারণেই বেশ কিছু বছর ধরে স্কুলগুলিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন শুধুমাত্র থিওরি হিসেবেই পড়ানো হতো এই বিষয়টিকে। কিন্তু ভবিষ্যতে এই বিষয়কে পেশা হিসেবে নিতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। দেখা যাচ্ছে হাতে-কলমে কাজ করতে গেলে থিওরির জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যালের জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তাই এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে থিওরির পাশাপাশি কিভাবে রাস্তায় নেমে হাতে-কলমে সাংবাদিকদের কাজ করতে হয় সেই পাঠও দেওয়া হবে। এক্ষেত্রে বদল হয়েছে নম্বর বিভাজনের বিষয়টিও। এতদিন ৮০ নম্বর থিওরি এবং ২০নম্বর প্র্যাকটিক্যাল এর জন্য বরাদ্দ থাকতো। এবার সেই বিভাজন ৭০-৩০ করা হয়েছে। এই পুরো পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে উচ্চ শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে।

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পড়ুয়াদের স্কুল থেকেই যদি সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে পাঠ দেওয়া যায় তাহলে ভবিষ্যতে তাদের কাজ করতে গিয়ে অনেক সুবিধে হবে। স্কুল থেকেই ভিত মজবুত হলে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গিয়ে পড়া অনেক সহজ হবে। এক্ষেত্রে স্কুলের শিক্ষকরা পাঠ দেবেন এছাড়াও প্রয়োজনমতো বাইরে থেকে সাংবাদিকদের এনেও অতিথি শিক্ষক হিসেবে পড়ানো হতে পারে। সংসদ সভাপতি আরও জানান, এবার থেকে সামার ইন্টার্নশিপেরও সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে তারা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago