খবর লাইভ : আদালত চত্বর জুড়ে হইহই কাণ্ড! লোকে লোকারণ্য। একজন ‘অভিযুক্তের’ উপস্থিতিতে এক নিমেষে বদলে গেছে আদালতের রোজের ছবিটা। এখানেই থেমে নেই। অভিযুক্তকে ঘিরে চলল সেলফি তোলার হিড়িকও। সেই তালিকায় ঢুকে পড়লেন আইনজীবী থেকে বিচারক সকলেই। কিন্তু কেন? কেই বা সেই বিশেষ অভিযুক্ত?
সেই ‘বিশেষ অভিযুক্তের’ নাম অরিজিৎ সিং। তিনি হাজির হয়েছিলেন মুর্শিদাবার আদালতে। হঠাৎ কেন মুর্শিদাবাদ আদালতে হাজির হন অরিজিৎ সিং? আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ ওঠে অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে। বহরমপুর থানায় তাঁর বিরুদ্ধে আইপিসি ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা চলছে। এই মামলার সূত্র ধরেই মুর্শিদাবাদ আদালতে হাজির হয়েছিলেন অরিজিৎ। তাঁকে আদালত চত্বরে দেখতেই বিচারক থেকে আইনজীবী সেলফি তোলেন। শুধু তাঁরাই নন অরিজিৎ এর সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান আরও অনেকেই।
আর এই সেলফি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযুক্তের সঙ্গে বিচারকের ছবি তোলার হিড়িক, ভালো ভাবে নেননি অনেকেই ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…