‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ অপারমাণবিক বোমা সেবেক্স-২ এখন ভারতীয় সেনাদের হাতে, ঘুম উড়েছে চিনের

খবর লাইভ : ভারতের সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্ক কখনোই বিশেষ মধুর ছিল না। দুই দেশের সীমানার লড়াই তো ছিলই এবং তার সঙ্গে ছিল চাপা উত্তেজনা। প্রতিরক্ষার দিক থেকে চীন বরাবরই ছিল অনেক বেশি শক্তিশালী দেশ। কিন্তু এখন ভারত নিজেকে আত্মনির্ভর করে তুলেছে উন্নতমানের বিভিন্ন রকমের সামরিক অস্ত্রের দ্বারা। আজকের প্রতিবেদনে এমনই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব যা বিশ্ব রাজনীতিতে ভারতের স্থানকে অনেকটাই উঁচু করে দেয়।

চীনকে পিছনে ফেলে প্রতিরক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে গেল ভারত। এখন থেকে আর সহ্য করতে হবে না চীনের চোখ রাঙানি। ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ অপারমাণবিক বোমা সেবেক্স-২ এখন চলে এসেছে ভারতের সেনাদের হাতে। ভারতের মাটিতেই তৈরি হওয়া এই অপারমানবিক বোমা ঘুম উড়িয়ে দিয়েছে এদেশের শত্রু রাষ্ট্রের। খুশির খবর হল নৌসেনা ইতিমধ্যে এই বিস্ফোরককে শংসাপত্র দিয়ে দিয়েছে। সামরিক দিক থেকে ভারতকে হারানো এখন অতটাও সহজ নয়।

ভারতের কোথায় তৈরি হয়েছে এই শক্তিশালী অপারমানবিক বোমাটি? শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২ ‘ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড’ তৈরি করেছে, এটি হলো মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা। সেনা মারফত জানা গেছে যে, পারমাণবিক অস্ত্র যদি বাদ দেওয়া যায় তাহলে অন্যান্য যেকোনো বিস্ফোরকের তুলনায় অনেকটাই শক্তিশালী এই সেবেক্স-২। এই অপারমাণবিক বোমার ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি।

তবে এখানেই হয়তো থেমে থাকবে না এই উৎপাদনকারী সংস্থাটি সূত্র মারফত এমনটাই জানা গেছে। ভারতকে শক্তিশালী দেশে পরিণত করার জন্য তৈরি হতে চলেছে আরো ধ্বংসাত্মক বিস্ফোরক। খুব শীঘ্রই এই সংস্থাটি আরো শক্তিশালী অপারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে বর্তমানে ভারতও নিজের জায়গা করে নিয়েছে।

দেশের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অপারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র ছাড়াও শূন্য থেকেও ছোড়া সম্ভব। আগে প্রতিরক্ষার জন্য ভারতকে বিভিন্ন দেশের উপরে নির্ভর করতে হতো। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। প্রতিরক্ষার জন্য বিদেশী রাষ্ট্রগুলির উপরে নির্ভরতা কমিয়ে আনতে চাইছে ভারত। তাই নিজের দেশের মাটিতেই তৈরি হচ্ছে নানা রকম শক্তিশালী ক্ষেপনাস্ত্র। সেবেক্স-২কে ব্যবহারে ছাড়পত্র দেওয়া সেই প্রক্রিয়ারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago