উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা, বাজ পড়ে মৃত ৩৮

খবর লাইভ : উত্তরপ্রদেশে একই দিনে বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৩৮ জনের। সবচেয়ে খারাপ অবস্থা প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্রে খবর।

উত্তর ভারতে বিগত বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে চলছে বজ্রপাতও। এর এতেই ঘটেছে একের পর এক মর্মান্তিক ঘটনা। বাজ পড়ে শুধু প্রতাপগড়েই মৃত্যু হয়েছে ১১ জনের। পিছিয়ে নেই সুলতানপুরও। সেখানেও অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ ও প্রয়াগরাজে চার জনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন।

প্রসঙ্গত, ২০২০ সালে বিহার ও উত্তর প্রদেশে বর্ষার বজ্র–বিদ্যুতে একদিনে মারা গিয়েছিলেন ১০০ জনের বেশি মানুষ। যার মধ্যে অধিকাংশই ছিলেন কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষ।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়, বিশেষ করে যে সব জেলায় মৃত্যুর সংখ্যা বেশি। রাজ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago