খবর লাইভ : বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসির কয়েকটি ছবি ভাইরাল। কী আছে সেই ছবিতে? সেখানে দেখা গিয়েছে মেসির কোলে একটি ছোট বাচ্চা। অনেকেই বলছেন, ওই বাচ্চাটি স্পেনের লামিনে ইয়ামাল। আসলে লিওনেল মেসি তখন বছর কুড়ির তরুণ। আর ওই বাচ্চাটির বয়স ছিল মাত্র ছয় মাস। বর্তমানে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় ব্যস্ত। আর সেদিনের সেই বাচ্চাটিও খেলছে এ বারের ইউরো কাপে। তিনি লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে তিনি ইউরো কাপে ফুল ফোটাচ্ছেন।
মেসির সঙ্গে বাচ্চাটির যে ছবি ভাইরাল হয়েছে, সেটি লামিনে ইয়ামালের। সেই সময় মেসির লম্বা চুল ছিল। ছবিটি ১৭ বছর আগের। তখন মেসি আরও লাজুক ছিলেন। জোয়ান মনফোর্ট ওই ছবি তুলেছিলেন। মেসি প্রথমে ওই ফটোশুটের জন্য অত্যন্ত ইতস্তত করেছিলেন। কারণ তিনি জানিয়েছিলেন, এত ছোট বাচ্চা কী ভাবে সামলাতে হয় তা তিনি জানেন না। কে জানত ২০০৭ সালের ওই ছবি নিয়ে এখন এত আলোচনা হবে!যদি স্পেনের হয়ে মাত্র ১৬ বছর বয়সে লামিনে ইয়ামাল ইউরোতে নজর না কাড়তে পারতেন। ২০০৭ সালে মেসি ও লামিনের তোলা ছবি হঠাৎ কেন আলোচনায়? আসলে লামিনে ইয়ামালের বাবা সম্প্রতি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তাঁর ছেলে ও মেসির এই ছবিটি। এরপরই তা ভাইরাল হয়ে যায়।
জোয়ান মনফোর্ট সম্প্রতি জানিয়েছেন তাঁর ওই ফটোশুটের অভিজ্ঞতা। তিনি বলেন, আমরা ইউনিসেফের এক ক্যালেন্ডারের জন্য ফটোশুট করেছিলাম। সেই সময় লামিনের পরিবার থাকত রোকা ফোন্ডাতে। ক্যাম্প ন্যুতে এক বার্সা প্লেয়ারের সঙ্গে লামিনের ফটোশুট হওয়ার কথা ছিল। মেসি খুব লাজুক ছিল। ওর জন্য ফটোশুটটা কঠিন ছিল। এক লকার রুম থেকে বেরিয়ে অন্য লকার রুমে ঢুকে প্লাস্টিকের টাবে ছোট্ট লামিনেকে দেখতে পায় মেসি। শেষ অবধি ফটোশুটটা ভালোই হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…