খবর লাইভ : রাজ্যে পুর নিয়োগেও দু্র্নীতির অভিযোগ উঠেছে। সিবিআইয়ের দাবি, এর মধ্যে দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জনের নিয়োগ নিয়ে বিভিন্ন ফাইল হাতে এসেছে সিবিআইয়ের। সোখানে দেখা গিয়েছে, কত নম্বরের ভিত্তিতে তাঁরা চাকরি পেয়েছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ফাইল অনুযায়ী, ২৯ জনের মধ্যে মজদুর পদে চাকরি পাওয়া ২৭ জনেরই প্রাপ্ত নম্বর এক। পিয়ন পদে চাকরি পাওয়া বাকি দু’জনেরও প্রাপ্ত নম্বর এক। পরবর্তী কালে একটি সরকারি দফতরে তল্লাশি চালিয়ে এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু ফাইল উদ্ধার করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ওই ফাইলে ২৯ জনের প্রাপ্ত নম্বর যা দেখানো হয়েছে, তার সঙ্গে যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁরা চাকরি পেয়েছেন, তার কোনও মিল নেই। সিবিআইয়ের দাবি, দক্ষিণ দমদম পুরসভায় বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই ২৯ জনের চাকরি হয়েছে। ২৭ মজদুরই নিয়োগের লিখিত পরীক্ষায় পেয়েছেন ৫৫। মৌখিক পরীক্ষায় পেয়েছেন শূন্য। দু’জন পিয়ন নিয়োগের লিখিত পরীক্ষায় পেয়েছেন ৭৫। মৌখিক পরীক্ষায় পেয়েছেন শূন্য।
ডিরেক্টর অব লোকাল বডি দফতরে তল্লাশি চালিয়ে সিবিআইয়ের হাতে আরও কিছু ফাইল এসেছে। ওই ফাইলে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পাওয়া ২৯ জনের মধ্যে পাঁচ জনের নিয়োগ পরীক্ষার নম্বরের তথ্য মিলেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়েক জন প্রার্থী ওএমআর শিটে শূন্য পেয়েও চাকরি পেয়ে গিয়েছেন। পুরসভার নিয়োগ দু্র্নীতির তদন্তে নেমে সিবিআই দাবি করেছে, দক্ষিণ দমদম পুরসভায় কয়েক জন চাকরি যখন পেয়েছেন, তখন দেখা গিয়েছে, তাঁরা ৫৫ পেয়েছেন। অন্য ফাইল যখন মিলছে, তখন দেখা যাচ্ছে তাতে কম নম্বর রয়েছে ওই প্রার্থীদের। ১ জুলাই আলিপুর আদালতে পুরনিয়োগ দুর্নীতিতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে নাম রয়েছে অয়ন শীলের। ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে গ্রেফতার করে ইডি। পরে পুর নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে। ইডি সূত্রে জানা যায়, অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। চলতি বছর এপ্রিলে তাঁকে হেফাজতে নেয় সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…