খবর লাইভ : কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। আলভারেজ ও মেসির গোলে নীল-সাদা জার্সিধারীরা ২-০ গোলে হারাল কানাডাকে। ২২ মিনিটে আলভারেজ গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। চলতি কোপায় প্রথম গোল পেলেন মেসি। ওই ২-০ গোলেই শেষ পর্যন্ত ফাইনালের পাসপোর্ট জোগাড় করে নিল গত বারের কোপা চ্যাম্পিয়নরা।
টানা তিনটি মেগা আন্তর্জাতিক খেতাব জিতে নজির গড়েছিল স্পেন। আর্জেন্টিনাও সেই পথেই এগোচ্ছে। এবারের কোপা ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলেই স্পেনের সেই কীর্তি ছুঁয়ে ফেলবে স্কালোনির দল।
ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল কানাডা। তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে। দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। চোট সারিয়ে মেসি ফেরায় সেই শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের আগেই। মাঠেও দু’দলের শক্তির পার্থক্য বোঝা গেল বার বার। কানাডার ফুটবলারেরা নিজেদের সেরাটা দিলেন। ৮০ হাজার ১০২ জন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে সমানে সমানে লড়াই করলেন। তবু বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পারলেন না।
সেমিফাইনালে সহজ জয় পেলেও কানাডা কিন্তু আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে মাঠের ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ আক্রমণে উঠলে কিছুটা সমস্যায় পড়ছেন বিশ্বজয়ীরা। ফাইনালের আগে এ দিকে নজর দিতে হবে মেসিদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…