কলকাতাতে হানি ট্র্যাপে যুবক, পুলিশের জালে দম্পতি

খবর লাইভ : কলকাতাতেই হানি ট্র্যাপে পা দিয়ে যুবক৷ হোটেলে ডেকে নিয়ে গিয়ে যুবকের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক তরুণী এবং তাঁর স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত দম্পতি সহ চার জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী যুবকের৷ পাটুলির বাসিন্দা ওই যুবক সদ্য পলিটেকনিক পাস করেছেন৷ জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয়ের পর গতকাল ওই যুবককে গল্ফ গ্রিন এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান ওই তরুণী৷অভিযোগ, ওই ফ্ল্যাটে পৌঁছে যুবক দেখেন, সেখানে ওই তরুণী ছাড়াও আরও দুই যুবক রয়েছেন৷ এর পর অভিযুক্ত যুবককে সেখানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই যুবকের মাকে ফোন করে এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে বলে দাবি জানায় অভিযুক্ত তরুণী এবং তার সঙ্গে থাকা দুই যুবক৷

ছেলেকে ছাড়াতে এক লক্ষ টাকা দিতে হবে বলে ফোন পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অভিযোগকারী যুবকের মা৷ গোটা বিষয়টি পাটুলি থানায় গিয়ে জানান তিনি৷ এর পর অভিযুক্তদের ধরতে তাদের দাবি মতো টাকা দেওয়ার টোপ দেয় পুলিশ৷ টাকা নেওয়ার জন্য ওই গড়িয়া মোড়ে আসতে বলা হয় ওই তরুণীর সঙ্গীদের৷

সেই মতো গড়িয়া মোড়ে পৌঁছয় দুই যুবক৷ সেখানেই তাদের গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই কলকাতায় অন্য একটি ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ৷ সেখানে হানা দিয়েই আটক যুবককে উদ্ধার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী এবং তাঁর স্বামীকে৷পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এবং তার স্বামী এর আগেও বেশ কয়েকজনকে এ ভাবেই ফাঁদে ফেলে বেশ কয়েকজনের থেকে টাকা আদায় করেছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago