খবর লাইভ : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে তাঁর ‘পাজামা’ মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ায় মাত্র এক সপ্তাহের মধ্যেই এই আইনের কোপে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই ঘটনার শুরু। প্রসঙ্গত সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতেই হাথরস পৌঁছেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। তারই একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় একজন লোক রেখা শর্মার পিছনে ছাতা ধরে হাঁটছেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হন নেটিজেনরা। সেখানেই মহুয়া মন্তব্য করেন, ‘তিনি তাঁর বসের পাজামা ধরতে ব্যস্ত।’ মহুয়ার এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।
অভিযোগ ওঠে একজন মহিলা ও জাতীয় মহিলা কমিশনের প্রধানকে নিয়ে ‘অপমানজনক’ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশেও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিন দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি দিল্লি পুলিশকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহিলা কমিশনের বার্তা তুলে ধরেই মহুয়া লেখেন, ‘দিল্লি পুলিশ আসুন অবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি তিনদিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চান, তাহলে নদিয়ায় আসুন। এখন আমি নদিয়াতেই রয়েছি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…