খবর লাইভ : ভারতবর্ষের প্রাণ ভ্রমর বলা হয় রেল পরিবহনকে। যে পরিবহনের মাধ্যমে কম খরচে খুব সহজেই আরামদায়কভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যায়। ফলে এই রেল পরিবহনকে ভরসা করে প্রতিনিয়তই প্রচুর মানুষ নানা জায়গায় পৌঁছে যাচ্ছে। আর সেই যাত্রীদের সুবিধা করার জন্য রেল কর্তৃপক্ষ নানা ব্যবস্থা চালু করছে। তেমনি যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে চলতি মাসে এক নয়া সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। যে সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবে অমরনাথ যাত্রায় বৈষ্ণোদেবী দর্শনের যাত্রীরা। কি সেই নয়া উদ্যোগ?
প্রসঙ্গত, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা। ফলে এই সময় কাশ্মীর ভ্রমণ, অমরনাথ দর্শন, বৈষ্ণোদেবী দর্শনে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে এই রুটের ট্রেনগুলিতে। কারণ এই জুন-জুলাই মাসে ওই রুটে পর্যটক সংখ্যা বৃদ্ধি পায়। যার ফলে যাত্রীরা আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষিত ভ্রমণ উপভোগ করাতেই এক নয়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নিলো রেল কর্তৃপক্ষ। বিশেষত এটি একটি স্পেশাল ট্রেন।
অমরনাথ যাত্রায় যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ পূর্বেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে। যার রুট দিল্লি থেকে বৈষ্ণোদেবী অর্থাৎ কাটরা পর্যন্ত। তবে এবার যাত্রীদের আরো সুবিধা দিতে আরও একটি বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। যার ফলে শ্রীনগর, কাটরাগামী ট্রেনগুলিতে অতিরিক্ত যাত্রীর চাপ কমবে। কবে থেকে চালু হবে এই স্পেশাল ট্রেন? কোন কোন দিনে চলবে? সময়সূচী কি রয়েছে দেখে নিন বিস্তারিত….
চলতি মাসের ৩রা জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত অর্থাৎ এক মাসের জন্য চলবে এই বিশেষ ট্রেন। সপ্তাহে দুদিন এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রুট দিল্লি থেকে সরাসরি কাটরা পর্যন্ত। তবে এই রুটে বিশেষ ট্রেন চলাচলের সময় বেশ কিছু স্টেশনে থামবে এই ট্রেন। সেই স্টেশনগুলি হল সোনিপত, কুর্নুল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্টনমেন্ট, ধান্ধারি কালান, জলন্ধর ক্যান্টনমেন্ট, পাঠানকোট।
ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে, বৈষ্ণোদেবী দর্শনে এই বিশেষ ট্রেন দিল্লি থেকে কাটরার উদ্দেশ্যে ছাড়বে সপ্তাহের প্রতি রবি ও বুধবার দিন। যার ছাড়ার সময়কাল হল রাত ১১ঃ৪৫ এবং কাটরায় পৌঁছানোর সময়কাল হল পরদিন সকাল ১১:৪০। অপরদিকে কাটরা থেকে দিল্লির উদ্দেশ্যে এই বিশেষ ট্রেন ছাড়বে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার দিন। যার কাটরা থেকে ছাড়ার সময়কাল রাত ৯:২০ এবং দিল্লিতে পৌঁছানোর সময়কাল পরদিন সকাল ৯টা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…