এবার কলকাতা থেকে সরাসরি দিঘা ট্রেন চালু রেলের

খবর লাইভ : দক্ষিণবঙ্গ জুড়ে এখন জাঁকিয়ে বসেছে বর্ষা। এমন বর্ষার মরশুমে পর্যটকরা পাহাড়ে ঘুরতে যাওয়ার মতো ঝুঁকি নিতে চান না। যে কারণে পর্যটকদের বড় অংশ দিঘার মত সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পছন্দ করেন। পর্যটকদের এমন পছন্দের কথা মাথায় রেখেই এবার পূর্ব রেল কলকাতা-দিঘা-কলকাতা স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করলো।

কলকাতার যে সকল বাসিন্দারা রয়েছেন অথবা বিভিন্ন জায়গা থেকে এসে প্রথমে কলকাতায় উঠে তারপর দীঘা যান, তাদের এতদিন পর্যন্ত হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরতে হতো। হাওড়া স্টেশন ছাড়াও সাঁতরাগাছি থেকেও কখনো কখনো স্পেশাল ট্রেন ছাড়া হয় দীঘার জন্য। তবে এবার এসবকে বাদ দিয়ে সরাসরি কলকাতা থেকে দীঘা যাওয়া ও আসার স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল।

পূর্ব রেলের তরফ থেকে যে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে সেই স্পেশাল ট্রেনটির ফলে ৩ হাজার বার্থ এবং ১০ হাজার আসনের সুবিধা পাবেন যাত্রীরা। এই ট্রেনটিতে সাধারণ শ্রেণীর কামরা থেকে শুরু করে সেকেন্ড ক্লাস সিটিং, স্লিপার ক্লাস এবং এসি কোচ রয়েছে। ট্রেনটি জুলাই মাসে মোট সাতটি ট্রিপ দেবে। ট্রেনটি আগামী ৭ জুলাই থেকে ২৮ জুলাই পরিষেবা দেবে এবং সপ্তাহে শনিবার ও রবিবার যাতায়াত করবে। এই ট্রেনটির ফলে এখন কলকাতার বাসিন্দা এবং কলকাতা নির্ভর পর্যটকদের আর হাওড়ায় এসে ট্রেন ধরার প্রয়োজন পড়বে না।

০৩১৬১ কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে দুপুর ২টোর সময়। ট্রেনটি দীঘা স্টেশন পৌঁছাবে সন্ধ্যা ৬:৫০ মিনিটে। অন্যদিকে ফেরার পথে অর্থাৎ ০৩১৬২ দীঘা কলকাতা স্পেশাল ট্রেনটি দীঘা স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৭:১০ মিনিটে। ট্রেনটি কলকাতা স্টেশন এসে পৌঁছাবে রাত ১১ঃ৫৫ মিনিটে। কলকাতা থেকে এই ট্রেনটি যাতায়াতের ক্ষেত্রে সময় নেবে ৪ ঘন্টা ৫০ মিনিট। ইতিমধ্যেই এই স্পেশাল ট্রেনটির টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে অনলাইন ও অফলাইনে।

রেলের তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচি অনুযায়ী ট্রেনটি কলকাতা এবং দীঘা স্টেশন ছাড়াও স্টপেজ দেবে আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক ও কাঁথি স্টেশনে। যে কারণে কলকাতা ও দীঘা রেল স্টেশন ছাড়াও এই সকল রেলস্টেশন এলাকার মানুষরাও এই ট্রেনটির ফলে উপকৃত হবেন। অন্যদিকে স্পেশাল ট্রেন হিসাবে চালানো এই ট্রেনটির চাহিদা যদি ভালো থাকে তাহলে আগামী দিনেও ট্রেনটি চালানো হতে পারে বলে সূত্রের খবর।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago