খবর লাইভ : সরকারি দফতরে বসে আইবুড়োভাত খেয়ে বৃহস্পতিবারই বিতর্কে জড়িয়ে ছিলেন বিডিও রজনীশ যাদব। এবার তাঁকে শোকজ করা হল। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার গোটা বিষয়টি জানতে চেয়ে চিঠি দিয়েছেন বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশকে। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিডিওর আইবুড়োভাত খাওয়ার ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় দেকা যায়, বিডিও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা-কে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, ১১ জুলাই বিয়ে বিডিওর। তাই ছুটিতে যাওয়ার আগে বুধবার দুপুরে পঞ্চায়েত সমিতির অফিসেই তাঁকে আইবুড়োভাত খাওয়ানোর ব্যবস্থা করেন সদস্যেরা। ভিডিয়োয় দেখা যায়, বিডিওকে মালা পরিয়ে দিচ্ছেন সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতি তাঁকে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করছেন। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি অভিযোগ করেন, রাজ্যে শাসকদল এবং প্রশাসনের এখন আর কোনও ভেদাভেদ নেই। তৃণমূল নেতৃত্ব যদিও বিষয়টি ‘সৌজন্য’ বলেই দাবি করছিলেন। কাকলির দাবি ছিল, বিডিও মাত্র মাস তিনেক আগে এখানে এলেও, কাজের মাধ্যমে সবার মন জয় করেছেন। তাই পঞ্চায়েত সমিতির তরফে আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল। আমি আশীর্বাদ করায় উনি প্রণাম করতে এসেছিলেন। পুরোটাই সৌজন্য। পূর্ত কর্মাধ্যক্ষেরও দাবি ছিল, এটা বাংলার সংস্কৃতি। এর মধ্যে অন্যায় নেই। বিতর্কের প্রেক্ষিতে বিডিওর যুক্তি ছিল, সম্পর্কের খাতিরেই এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সমিতি। এক জন মাতৃসমা আমাকে আশীর্বাদ করেছেন। পারিবারিক শিক্ষা থেকেই তাঁকে প্রণাম করেছি। তার পরেও সরকারি কার্যালয়ে কোন যুক্তিতে আইবুড়োভাত খাওয়ার আয়োজন করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তা-ই নয়, সরকারি দফতরে বসে কী ভাবে শাসকদলের এক নেত্রীকে তিনি প্রণাম করেছেন, প্রশ্ন উঠেছে তা নিয়েও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…