ব্রিটেনে ১৪ বছর পর সুনকের কনজারভেটিভ পার্টি ক্ষমতাচ্যুত, ক্ষমতায় লেবার পার্টি

খবর লাইভ : ডাউনিং স্ট্রিটের গদি হারাতে চলেছেন ঋষি সুনক। ১৪ বছর পর ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ক্ষমতাচ্যুত হতে চলেছে । ২০ মাস আগেই ঋষি সুনক ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। কিন্তু এবার ক্ষমতা দখলের পথে লেবার পার্টি।

উল্লেখ্য, ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অফ কমনসে মোট আসন সংখ্যা ৬৫০। সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬টি আসন। শেষ পাওয়া খবর অনুযায়ী, কিয়ের স্টার্মারের দল লেবার পার্টি ৩৮১ আসনে এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে। অন্যদিকে, কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে ৯২ আসনে, এখনও পর্যন্ত ৫৭৩ আসনের প্রবণতা সামনে এসেছে। নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড এবং নর্থঅ্যালার্টন আসন থেকে জয়ী হয়েছেন ঋষি সুনক। তিনি জানান, নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে। আরও বলেন, তিনি ক্ষমাপ্রার্থী। এই হারের পুরো দায়িত্ব তিনি নিচ্ছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago