খবর লাইভ : মণিপুর ইস্যুতে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে তাঁর পাল্টা অভিযোগ, মণিপুরের ঘটনা নিয়ে বিরোধীরাই রাজনীতি করেছে৷ কংগ্রেস আমলেও যে মণিপুর দীর্ঘদিন অশান্ত হয়েছিল, সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷
মোদি অবশ্য এ দিনও দাবি করেছেন, মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র বদ্ধপরিকর৷ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার৷ প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, মণিপুরে ধীরে ধীরে শান্তি ফিরছে এবং রাজ্যের অধিকাংশ জায়গাতেই স্কুল খুলতে শুরু করেছে ৷গতকাল প্রধানমন্ত্রী লোকসভায় বক্তব্য রাখার সময় বিরোধী শিবির থেকে একটানা মণিপুরের জন্য বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়৷ এ দিন পাল্টা কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, অতীতে মণিপুরে দশ বার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে৷ যারা আজকে এই বিষয়টি নিয়ে হট্টগোল করছেন, তাঁরা মণিপুরের দিকে ফিরেও তাকায়নি৷ মণিপুরও একদিন আপনাদের প্রত্যাখ্যান করবে ৷
প্রধনামন্ত্রী বলেন, যাঁরা মণিপুরের ইতিহাস জানেন তাঁদের সবাই জানেন যে মণিপুরে সামাজিক সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে৷ এই সমস্যার শিকড় যে অনেক গভীরে তা কেউ অস্বীকার করতে পারবে না৷ কংগ্রেসের নেতারা যেন ভুলে না যান যে ওইটুকু রাজ্যে অতীতে দশবার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল৷ এর পিছনে নিশ্চয়ই কোনও কারণ ছিল৷ এসব তো আমাদের সরকারের আমলে হয়নি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…